Resultado encontrado

Matir Roud (Bonus Track)

Aftermath
Enviar Pesquisar

বিধাতার স্পর্শে জাগা নতুন দিনেরই খোঁজে
আজ মিশে যাই অহংকারের আঁধারে
জাগে অসহায় একাকী
নীল শীতের কামড়ে

জাগে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময় মাখা

ভেজানো দরজার শীতল ছায়ারই পাশে
কে যেন নিটোল পায়ে দাড়িয়ে
এ কেমন অস্থিরতারই ধ্বনি
নিয়ে আমরা

বেঁচে থাকি ক্রোধে
নিয়তির কাঁধে
অসীমের মাঝে
হারানো কোন সাঁজে
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

চেনা সুখ হারিয়ে যায়
যত দুঃখ খোঁজে আমায়
ঝরনার স্রোতেরই পর
কেন ওঠে কালো ঝড়

গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে
ভিড়েছে আমার স্বপ্নতরী
গোধূলীর আলোয় হেঁটে চলি
আমি স্বপ্ন ফেরী করি
তোমার ঐ নিঃসঙ্গ ঘাটে, আবার

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

জেগে ওঠে নদী
নিকষ কালো ছবি
অবাক পৃথিবী
মিছে যেন সবি
সময়ের চাকা
মাটির রোদে আঁকা
আমার বেঁচে থাকা
অসীম বিস্ময়

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.