Resultado encontrado

Tumi Jodi Hote Paro

Monir Khan
Enviar Pesquisar

তুমি যদি হতে পারো পার্বতী
তুমি যদি হতে পারো পার্বতী
দেবদাস হতে বলো কি এমন ক্ষতি
কি আমার ক্ষতি
তুমি যদি হতে পারো পার্বতী
তুমি যদি হতে পারো পার্বতী

নাইবা হলো ঘর বাঁধা
ও নাইবা হলো ঘর বাঁধা
নাইবা জুটলো সূর্যমুখী
এই জীবনে ফুটলো নাহয়
নিষিদ্ধ ফুল চন্দ্রমুখী

মেনে নেবো আমি এই তো ভাগ্য
এই তো নিয়তি
দেবদাস হতে বলো কি এমন ক্ষতি
কি আমার ক্ষতি

তুমি যদি হতে পারো পার্বতী

নাইবা গেল মন মরে
ও নাইবা গেল মন মরে
নাইবা স্বপ্ন গেল ঝরে
এই মনেরই অন্তপুরে
থাকবে যুগযুগ ধরে

জেনে গেছি আমি দুঃখই আমার
নিত্যদিনের সাথী
দেবদাস হতে বলো কি এমন ক্ষতি
কি আমার ক্ষতি

তুমি যদি হতে পারো পার্বতী
তুমি যদি হতে পারো পার্বতী
দেবদাস হতে বলো কি এমন ক্ষতি
কি আমার ক্ষতি
তুমি যদি হতে পারো পার্বতী
তুমি যদি হতে পারো পার্বতী

Observação

Resultado automático

Esta letra foi encontrada automaticamente e pode precisar de revisão.

Quando ela for adicionada ao catálogo principal do EMXStudio, poderá receber tradução, correção, categoria, artista vinculado e informações completas.